সারাবিশ্বের নজর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার রাতে সবগুলো রাজ্যের ফলাফল পেলে তবেই বলা যাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে?
এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। যতগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে তার মধ্যে জো বাইডেন পেয়েছেন ২০৯টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে মার্কিন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এখন পর্যন্ত ১১৮ টি ভোট।
তবে পপুলার ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। যেহেতু প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল ভোটে, সেক্ষেত্রে ইলেকটোরালে যিনি এগিয়ে থাকবেন তিনিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য মিলিয়ে দেশটিতে মোট ইলেকটোরাল ভোট আছে ৫৩৮ টি। হোয়াইট হাউজে অবস্থান নিশ্চিত করতে হলে বাইডেনকে পেতে হবে সর্বনিম্ন ২৭০টি ইলেকটোরাল ভোট। সেক্ষেত্রে আর মাত্র ৬১ টি ভোট প্রয়োজন তার।
বার্তা বাজার / ডি.এস