ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। জমাটবাঁধা রক্ত অপসারণের এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সময় মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিশেষায়িত একটি ক্লিনিকে ম্যারাডোনার অস্ত্রোপচার জয়।
এ ব্যাপারে তার চিকিৎসক বলেছেন, ‘আমরা সফলভাবে জমাটটা অপসারণ করতে পেরেছি। দিয়েগো এই অস্ত্রোপচার ভালোভাবে সামলেছেন। অবস্থা এখন নিয়ন্ত্রণে। রক্ত চলাচলে একটি নালি করে দেওয়া হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে থাকবেন।’

অসুস্থতা বোধ করার পর সোমবার লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু ডাক্তারি পরীক্ষা হয় দিয়েগো ম্যারাডোনার। এই শহরেরই ক্লাব জিমনাসিয়া ওয়াই এসগ্রিমার বর্তমান কোচ তিনি।

স্ক্যান রিপোর্টে দেখা যায়, ম্যারাডোনার মস্তিষ্কের একটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এরপরই তাকে নিয়ে যাওয়া বুয়েন্স আয়ার্সের উত্তরাঞ্চলের বিশেষায়িত হাসপাতালটিতে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর