খেলা যথেষ্ট বাকি আছে: বাইডেন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে যদি প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিষ্কার না হয়, সেক্ষেত্রে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পরিকল্পনা কি হবে, তা তিনি জানাননি। তবে তিনি নিজে প্রস্তুত হওয়ার পর এ বিষয়ে জানাবেন বলে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক এই প্রার্থী বলেন, এখনো খেলা যথেষ্ট বাকি আছে। আমরা দেখছি। যদি আজ রাতে কিছু বলতে হয়, আমি এ ব্যাপারে বলবো। যদি দরকার না হয়, তাহলে পরের দিন ভোট গণনা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।

জো বাইডেন আরও বলেন, প্রেসিডেন্ট নির্ধারণ করতে পারবেন না ভোটে কাকে চাওয়া হচ্ছে এবং গণনায় কী এসেছে সেটাও বলতে পারবেন না। ভোটাররা প্রেসিডেন্ট নির্ধারণ করে দেন। প্রার্থী কী বললেন সেটা কোনো বিষয় নয়, ভোট গণনা হবে নিয়ম মেনে।

সূত্র : বিবিসি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর