আইসিসি র‌্যাংকিংয়ে সাকিব!

হেডলাইনে দেখে হয়ত অবিশ্বাস্য মনে হচ্ছে। তবে এটাই সত্যি। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় সাকিব আবারও ফিরছেন র‌্যাংকিংয়ে। সেটা হয়তো বুধবারের মধ্যে দৃশ্যমান হবে।

সাধারণত প্রত্যেকটি সিরিজ শেষে নতুন র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি । সেই ধারাবাহিকতায় বুধবার ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তান-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পর নতুন করে র‌্যাংকিং ঘোষণা দেবে আইসিসি। এবার এখানে নাম আসবে সাকিব আল হাসানের।

নিষেধাজ্ঞার কারণে গেলো বছরে আইসিসির সব র‌্যাংকিং থেকে সাকিবের নাম সরিয়ে ফেলা হয়। কিন্তু এখন মুক্ত সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর কোন বাঁধা নেই বিশ্বসেরার। স্বাভাবিকভাবেই সাকিবের নাম ঠাঁই পাবে আইসিসির র‌্যাংকিংয়ে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর