হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা, নেতাকে জুতাপেটা নারীদের

নারীদের সঙ্গে আপত্তিকর আচরণ করার অভিযোগ উঠেছে এক নেতার বিরুদ্ধে। আর এ ঘটনায়
ঐ নেতাকে রাস্তার উপরে জুতাপেটা করেন এলাকার মহিলারা। পরে তারাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের বাগুইআটি থানার দশদ্রোণ গ্রামে।

এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, বেশ কয়েক দিন থেকেই পাড়ার বিভিন্ন নারীদের হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা দিয়ে হয়রানি করছিলেন বুদ্ধদেব দাস। এছাড়া নানা ধরনের আপত্তিকর প্রস্তাবও দেন তিনি।

পুলিশ জানায়, যাদের ওই ব্যক্তি বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ, তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর