ফাঁস দিয়ে মাদরাসাছাত্রীর আত্মহত্যা

তানজিনা আক্তার (১৫) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সুনামগঞ্জের দোয়ারা বাজারে। তানজিনা আক্তার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে।

জানা যায়, তানজিনা লামাসানিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণিতে অধ্যানায়রত ছিলেন। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিনা রাতে নিজের ঘরে ঘুমানোর কথা বলে দরজা লাগিয়ে ঘরের আঁড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর