দেখে নিন আইপিএল প্লে-অফের সূচি

একদিন বিরতি দিয়ে আগামী ৫ নভেম্বর মাঠে গড়াবে আইপিএলের শেষ পর্ব। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে প্লে-অফ পর্বের ম্যাচগুলো। প্রথম দিন হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি, পরদিনই থাকছে তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ। পরে ৮ নভেম্বর (রোববার) হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং সবশেষে ১০ নভেম্বর মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলের প্লে-অফ পর্বের সূচি-

কোয়ালিফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিট্যালস (৫ নভেম্বর)

এলিমিনেটর: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৬ নভেম্বর)

কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী (৮ নভেম্বর)

ফাইনাল: কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর