ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগের জমজমাট ম্যাচে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলান। ইন্টারের হয়ে আজ মাঠে নামবেন বার্সা ছেড়ে আসা ইতালিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
চলতি মৌসুমের ইউসিএলে সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়ালের। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করে নিজেদের গ্ৰুপের একেবারে তলানিতে অবস্থান করছে জিদানের শিষ্যরা।
যার ফলে আজকের ম্যাচে জয় দিয়েই ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ। যে কারণ রিয়াল বস এই ম্যাচকে দিয়েছেন ফাইনালের সমান গুরুত্বও। আসলেই এই ম্যাচটি রিয়ালের জন্য গ্রুপ পর্বেই ফাইনালের মত। আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় এখনই অনেকটা পিছিয়ে পরেছে রিয়াল মাদ্রিদ। আজকেও যদি হারের মুখ দেখে তাহলে গ্রুপ পর্বেই বিদায় নেয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে।
রিয়াল মাদ্রিদ কোচ সেটা না চাইলেও সাবেক বার্সালোনা তারকা ও বর্তমানে ইন্টার মিলানে খেলা আর্তুরো ভিদাল তো সেটাই চাচ্ছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেই কথা।
ভিদাল বলেন, “এটা অসাধারণ একটা ম্যাচ হবে। আমি বার্সালোনাতে দুই বছর ছিলাম। সুতরাং আমি আশাকরি, ইন্টার মিলানের হয়ে ম্যাচে জিতে বার্সালোনা ভক্তদের সেলিব্রেট করার সুযোগ এনে দিতে পারব।”
কেএস/বার্তাবাজার