দুই শ্রমিককে রাতভর নির্যাতন, মামলা নিচ্ছে না পুলিশ

এগ্রো ফার্মে চুরির অপবাদ দিয়ে দুই নির্মাণ শ্রমিককে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই কারখানার কর্মচারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলায়। গত শুক্রবার উপজেলার সিংগারদিঘী গ্রামে ওই কারখানার সীমানাপ্রাচীরের ভেতর ডেকে নেওয়া হয় এবং তাদের রাতভর নির্যাতন করা হয়।

জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা রুজু হয়নি।

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন সিজন ও মোশারফ হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় এগ্রো প্রজেক্টের কর্মচারী নজরুল ইসলাম কাজের কথা বলে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে থাকা ব্যবস্থাপকের আদেশে অন্য আরও চার-পাঁচজন কর্মচারী মিলে তাদের দুজনকে চুরির অপবাদ দেয় এবং তাদের ব্যাপক মারধর করে। নির্যাতন শেষে পরদিন সকালে দুজনকে বাড়ির পাশে অচেতন অবস্থায় ফেলে দিয়ে যায় এগ্রো প্রজেক্টের কর্মচারীরা।

এ বিষয়ে শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, ‘হাসপাতালে চিকিৎসাধীন থাকা দুজন চোর। আর চুরির অপরাধে তাদেরকে স্থানীয়রা মারধর করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলেও চোরের পক্ষে মামলা রুজু হবে না।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর