আ’লীগ টিকে আছে জনগনের সমর্থনে, কারও দয়ায় না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে মানুষের সমর্থনে। কারও দয়া ভিক্ষা করে না, কারও করুণা ভিক্ষা করা না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জেলা হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থনে আওয়ামী লীগ একের পর এক ভোটে জিতে ক্ষমতায় থাকছে। একটার পর একটা নির্বাচনে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা জনগণের সমর্থনটা পাই কেন? আমরা জনগণের জন্য কাজ করি বলেই জনগণ আমাদের সমর্থন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনে জনগণের কাছে যেতেই পারে না, জনগণের কাছে ভোট চাইতে পারে না, যাদের সংগঠনই সেই তৃণমূল থেকে গড়ে উঠেনি, মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন?”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর