হায়দরাবাদের জয়ে বিদায় কলকাতার

আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে ব্যাঙ্গালোরকে টপকে তিনে থেকে প্লে-অফ নিশ্চিত হল ওয়ার্নারের দল। অন্যদিকে হারলেও শীর্ষে থেকেই প্লে-অফে খেলবে মুম্বাই। মুম্বাইয়ের হারের সাথে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সেরও।

এদিন শারাজাতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে এদিন ইনজুরি কাটিয়ে ফিরে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। মাত্র ৪ রান করেই ফেরেন। ডি কক-যাদবরা আশা দেখালেও বেশিদূর যেতে পারেননি। ইশান কিশান করেন ৩৩ রান।

পরবর্তীতে ঝড়ো ব্যাটিং করেন কাইরন পোলার্ড। তার ২৫ বলে ৪ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৪১ রানে ভর করে ৮ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় মুম্বাই।

জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার-সাহার দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ উইকেট হাতে রেখে ১৭.১ ওভারেই জয় তুলে নেয় হায়দরাবাদ। বুমরাহদের পিটিয়ে ৫৮ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮৫ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার এবং ৭ বাউন্ডারি, ১ ছক্কায় ৪৫ বলে ৫৮ রানে সাহা অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স ১৫০/৮(২০)
পোলার্ড ৪১(২৫), যাদব ৩৬(২৯)
স্বন্দীপ শর্মা ৩/৩৪, নাদিম ২/১৯।

সানরাইজার্স হায়দরাবাদ ১৫১/০(১৭.১)
ওয়ার্নার ৮৫(৫৮)*, সাহা ৫৮(৪৫)*

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর