সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে বগুড়ায় উদীচীর মশাল মিছিল

পুড়িয়ে মানুষ হত্যা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগের প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে উদীচী শিল্পগোষ্ঠী।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বগুড়া জেলা অফিস থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহীদ মিনারের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন উদীচী বগুড়ার সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু, সহ-সভাপতি সন্তোষ কুমার পাল, এ্যাড লুৎফর রহমান, ফিরোজ হামিদ খান রেজভী, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ।

বক্তারা বলেন, মানুষ পুড়িয়ে হত্যা, ধর্ষণ এটা রাষ্ট্রীয় জুলুম,অবিচার ও সামাজিক অবক্ষয়ের চিত্র। লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননা অভিযোগ এনে মানসিক ভারসাম্যহীন মো. শহীদুন্নবী জুয়েলকে গণপিটুনি দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, অথচ সে একজন ধর্ম আশ্রয়ী মানুষ, নাস্তিক নয়।

এরপর ধর্ম অবমাননার জের ধরে হিন্দু বাড়িতে আগুন, লুটপাট, নারী নির্যাতন, এ সব কি নিছক একটি সাম্প্রদায়িক ঘটনা? ছেলে ধরা সন্দেহ করে একজন নিরোপরাধ মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা, নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ ও হত্যা করে পানিতে ফেলে দেওয়ার মতো নৈরাজ্যকর পরিস্থিতির বিরুদ্ধে বাম-প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জনগনকে সাথে নিয়ে রাজনৈতিক ও সামাজিক শক্তিশালী আন্দোলন ও গনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর