বাংলাদেশের ভালো কিছুকে সহ্য না করতে পারাটা যেন ভারতীয় গণমাধ্যমের অভ্যাসে পরিণত হয়েছে। চলতি বছরের জুন মাসে চীনের সঙ্গে অর্থনৈতিক চুক্তি করায় বাংলাদেশকে ‘খয়রাতি’ বলেছিল ভারতের জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়ে সংবাদ সরাতে বাধ্য হয় তারা।
এবার বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিকে কটাক্ষ করে ‘উইপোকা’ বলে সম্ভোধণ করে সংবাদ পরিবেশন করেছে তারা। ‘উইপোকা’ বাংলাদেশ অর্থনীতিতে টপকাচ্ছে ভারতকে! বিশেষজ্ঞরা বলছেন ‘ক্ষণস্থায়ী’ এই শিরোনামে করা বিশেষ প্রতিবেদনে ভারত ও বাংলাদেশের বেশ কিছু বুদ্ধিজীবীর উদ্ধৃতি দেয়া হলেও বাংলাদেশকে তারা আবারও কটাক্ষ করেছেন বলেই দাবি নেটিজেনদের।
আজ (মঙ্গলবার) আনন্দবাজার পত্রিকার খবরে বাংলাদেশকে নিয়ে এমন সংবাদ পরিবেশনে অবশ্য তীক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা। দায় এড়ানোর জন্য কৌশলে এটাকে তাদের দেশের বিজেপির সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্ধৃতিকে ব্যবহার করে এই শিরোনাম দিয়েছে।
এর আগে বাংলাদেশকে ‘খয়রাতি’ বলে সংবাদ পরিবেশনে যে পরিমান সমালোচনার সৃষ্টি হয়েছিল এবার তার চেয়ে বহুগুন বেশি সমালচনার মুখোমুখি হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। সুশীল সমাজের অনেকের মত, সংবাদ পরিবেশনকালে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে মানুষের মাঝে বিভেদ তৈরী কখনও সুস্থ মানুষের কাজ হতে পারে না।
বার্তাবাজার/এসজে