বীর সন্তানদের অবদান তরুন সমাজের পাথেয়: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, দেশের এই মহান ও বীর সন্তানদের অবদান তরুন সমাজের পাথেয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ কে বুকে ধারণ করেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তিনি তরুনদের প্রতি আহ্বান জানান দেশ গড়ার জন্য অগ্রনী ভূমিকা পালন করতে।

৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। পনেরই আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম চার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। মহান এ চার নেতার স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৫.০০ টায় আলোচনা সভাটি জুম্ প্লাটফর্মে অনুষ্ঠিত হয় এবং ফেসবুকের বিভিন্ন পেজে লাইভ প্রচারিত হয়।

উক্ত আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ড. মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক বলেন, “খুনিরা জানতো যে, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তাই এই মহান চার নেতাকে হুমকি মনে করেই তাদের নির্মমভাবে হত্যা করে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এবং জাতীয় নেতাদের আদর্শ কে ধারণ করে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তবে হয়ত আমরা কিছুটা কলঙ্ক মোচন করতে পারব”।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর