মধুমতি নদীতে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজারের দক্ষিণ পাশে মধুমতি নদীর পানিতে অজ্ঞাত এক ব্যক্তির ভেসে আসা লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়ারা।পরে বিকাল ৪টার সময় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। লাশের পরিচয় এখোনো জানা যায়নি।

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. রেজাউল করিম চুন্নি জানান, আজ সকাল পৌনে দশটারদিকে লাশটি ঝামা বাজারের দক্ষিণে মধুমতিতে লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

পুরুষ এই মৃতদেহের বয়স আনুমানিক ৩৫ বছর। সুস্বাস্থ্যের অধিকারি মৃতদেহের গায়ে স্যান্ডো গেঞ্জি ও পরনে লুঙ্গি রয়েছে।
দুই-তিন দিন আগে থেকে লাশটি নদীর পানিতে রয়েছে বলে স্থানীয় লোকজনের ধারনা। লাশ ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না বলে তারা জানান।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। রিপোর্ট হাতে পেলে নিহতের কারন যানা যাবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর