নোয়াখালী হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ইউএনও। এ সময় বিয়ের কাজীকে জরিমানা ও বরকে কারাদণ্ড দিয়েছেন ইউএনও।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে জোড়খালী গ্রামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জোড়খালী গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের(২২) সঙ্গে একই এলাকার এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বিয়ে ঠিক করা হয়। আজ মঙ্গলবার পারিবারিক ভাবে বিয়ের সব আয়োজন করা হয়।
কিশোরী মেয়েকে বাল্যবিয়ে দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পরে ভ্রাম্যমাণ আদালত বর নিজাম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিয়ের কাজী আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজীকে জরিমানার পাশাপাশি অবৈধভাবে সহকারী কাজী নিয়োগ দেয়ার অপরাধে তার নিবন্ধন বাতিলের জন্য কর্তৃপক্ষ বরাবর লিখিত দেয়া হবে। কারাগারে পাঠানো হবে দণ্ডপ্রাপ্তকে।
বার্তা বাজার/কে.কে