জিম্বাবুয়ের সাথে ২ রানে অলআউট হয়ে হেরে গেল পাকিস্তান!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারলোনা পাকিস্তান। উত্তেজনাকর ম্যাচটিতে কোন মতে টাই করেও সুপার ওভারে জিম্বাবুয়ের কাছে হেরে যায় বাবর আজমের দল।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের শতকে ভর করে ৬ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রানেই থামে পাকিস্তান।

এরপর সুপার ওভারে পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামেন বাবর আজম ও ইফতেখার আহমেদ। মুজুরবানির প্রথম বলেই ফিরে যান ইফতেখার৷ পরের বলে ১ রান নেন খুশদিল শাহ। পরের বলে আবারো ১ রান নেন বাবর। চতুর্থ বলে খুশদিলকে বোল্ড করো পাকিস্তানকে ২ রানে অলআউট করেন মুজুরবানি।

জবাবে জিম্বাবুয়ে হয়ে ব্যাটিংয়ে নামেন টেইলর ও সিকান্দার রাজা। শাহীন আফ্রিদির প্রথম তিন বলেই জয় তুলে নেন এই দুই ব্যাটসম্যান।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী জিম্বাবুয়ে। মোহাম্মদ হাসনাইনের আগুনঝড়া বোলিংয়ে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন ব্রেন্ডন টেইলর ও শন উলিয়ামস। দলীয় ১০৬ রানে টেইলরকে আউট করে আবারও দলকে ব্রেক থ্রু এনে দেন হাসনাইন। আউট হওয়ার আগে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টেইলর।

অন্যদিকে শন উইলিয়ামস তুলে নেন সেঞ্চুরি। তিনি খেলেন ১১৮ রানের ঝকঝকে অনবদ্য এক ইনিংস। তার ১৩৫ বলের এ ইনিংসে ছিল ১৩ চার ও এক ছয়ের মার। এছাড়া মাধেভেরে ৩৩ ও সিকান্দার রাজা ৪৫ রানের দুটি কার্যকরী ইনিংস খেললে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সফরকারীরা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৭৮ রান।

ম্যাচে পাকিস্তানের সেরা বোলার তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন। ১০ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলের হয়ে লড়েছেন কেবল বাবর আজম। ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ওয়াহাব রিয়াজের ৫২ রানের ম্যাচ বাঁচানোর আশা জাগে পাকিস্তানের। ৯ উইকেট হারা পাকিস্তানকে শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ ড্র করেন মুসা খান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর