জিয়াই জড়িত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনের সাথে: তথ্যমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানই জড়িত বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর মিন্টু রোডে জেল হত্যা দিবস উপলক্ষ্যে রচিত কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ন্যায় প্রতিষ্ঠায় চার জাতীয় নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে।করোনাকালেও দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের অগ্রগতি যাদের পছন্দ নয়, তারা বিভিন্ন ইস্যু ও গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গুজব রটনাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর