বগুড়ার শেরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গাড়ীদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, নন্দীগ্রাম উপজেলার কালাইচাপড় এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে সাহেব আলী(৩৬) এবং একই উপজেলার বিশা এলাকার মৃত আঃ হামিদের ছেলে আজিজুল হক।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাহেব ও আজিজুলকে ২৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মোটর সাইকেল, ৩টি সীমসহ দুইটি মোবাইল এবং নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কেএস/বার্তাবাজার