বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, যৌনকর্মীসহ আটক ২

বগুড়ার আদমদিঘীতে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে বোর্ডিং ম্যানেজারসহ এক যৌনকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সান্তাহার সাফিন বোর্ডিং থেকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বোর্ডিং ম্যানেজার বগুড়ার বাদুরতলা গ্রামের শেখ ফরিদ উদ্দীন (৪০) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কালাপাগল বাজারের নাহার বেগম (২৮)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর