হাতি ও গাধার যুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ। আজ (মঙ্গলবার) স্থানীয় সময় মধ্যরাতে উত্তর হ্যাম্পশায়ারের দুটি ছোট শহর প্রথা অনুযায়ী শুরু হয়েছে এই নির্বাচনে। নির্বাচনে হাতি ও গাধা প্রতীক নিয়ে লড়াই করছেন ট্রাম্প ও বাইডেন।

এরই মাঝে পুরোপুরিভাবে ভোটগ্রহন শুরু হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনাতেও। ভোর থেকেই নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে এর আগে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। যা গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড। যারা এখনও ভোট দেন নি, আজ তাদের ভোট দেবার শেষ সুযোগ।

দেশজুড়ে চালানো জরিপে দেখা যাচ্ছে যে, জো বাইডেন বেশ এগিয়ে রয়েছেন। কিন্তু যেসব রাজ্যের ভোটের ফলাফলে নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে, সেসব রাজ্যে উভয়ের অবস্থান বেশ কাছাকাছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর