রাজধানীতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছেলে ইরফান সেলিম গ্রেফতারের পর প্রায় সপ্তাহখানেক নিজেকে আড়াল করে রেখেছিলেন ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম। অবশেষে আজ (মঙ্গলবার) জেল হত্যা দিবসের এক কর্মসূচীতে তার দেখা মিলে।
সকালের দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান হাজী সেলিম। এ সময় বড় ছেলে সোলায়মান সেলিম তার সঙ্গে ছিলেন।
না যায়, সকাল সোয়া ৯টার দিকে একটি সাদা এসইউভিতে চড়ে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে যোগ দেন হাজী সেলিম। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানস্থলে পৌঁছান পৌনে ১০টার দিকে। তবে ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাজী সেলিমের মধ্যে কোন ধরনের কথা হয়নি।
এদিকে ছেলে গ্রেফতার হওয়ার পর হাজী সেলিমকে বাইরে খুব একটা দেখা না গেলেও গত শুক্রবার চকবাজার শাহী জামে মসজিদে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিডি হলেও পর দিন ভোরে হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।
বার্তাবাজার/এসজে