সংসদ ভবন এলাকার বেওয়ারিশ কুকুরও আর থাকছে না!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কুকুর সরানর সিদ্ধান্তের পর সংসদ ভবন এলাকা ও তার আশেপাশে থাকা বেওয়ারিশ কুকুর সরানোর বিষয়ে সংসদীয় কমিটির বৈঠকে একটি পরামর্শ দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) সংসদ ভবনের ষষ্ঠ বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সদস্যসহ অন্যান্য যারা শহীদ হয়েছেন, ২১ আগস্টে শাহাদতবরণকারী এবং করোনা মহামারিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়

বৈঠকে সংসদ-সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান শর্তাবলির পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন বিষয়ে আলোচনা করা হয় এবং সংসদ-সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবন, পুরাতন সংসদ সদস্য ভবন এবং মন্ত্রী হোস্টেলস্থ স্থায়ী কমিটির সভাপতিদের কার্যালয়কে সিসিটিভির আওতায় আনা এবং অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

কমিটির চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মনজুর হোসেন এবং শওকত হাচানুর রহমান (রিমন)। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক নাহিদ ইজাহার খান এবং যুগ্ম আহ্বায়ক নার্গিস রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর