মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ বাকের ইসলাম বাকি(৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকাল সারে চারটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হুদা আলির ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’ কে জানান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্ত রায়চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হইতেছে। তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা বিচারাধীন আছে।
কেএস/বার্তাবাজার