এ কেমন নৃশংসতা, ৯৯৯-এ খবর পেয়ে গৃহকর্মীকে উদ্ধার করল পুলিশ

রাজধানীর গুলশান নর্দা মোড়লবাড়ি এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় এক শিশু গৃহকর্মীকে (৮) উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গুলশান থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন বলেন, সোমবার (২ নভেম্ববর) রাতে প্রত্যক্ষদর্শী এক নারী ৯৯৯ এ ফোন করে খবর দিলে রাতেই ওই শিশু গৃহকর্মীকে উদ্ধার পুলিশ। সেসময় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতার হওয়া গৃহকর্তা মঈনুল হোসাইন ও গৃহকর্ত্রী সুরমা আক্তারের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর। তাদের বিরুদ্ধে মামলা করা হেয়েছে থানায়।

পুলিশি ব্যবস্থায় প্রথমে ওই শিশু গৃহকর্মীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ওই শিশু গৃহকর্মীকে নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুটির মুখমণ্ডলে জখমের চিহ্ন এবং আঘাতে চোখ ফুলে গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, ওই শিশু গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে চিকিৎসা দেয়া হবে। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মারা গেছেন তবে তার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর