মহামারী করোনা থেকে সুরক্ষ্মার জন্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করাতেও নিষেধাজ্ঞা জারি করেছে রেলওয়ে পুর্বাঞ্চল। সরকারের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) ‘নো মাস্ক নো সার্ভিস’ বিষয়ে সিদ্ধান্ত আসার পর এই নীতি মেনে চলছে তারা।
এর আগে গতকাল (সোমবার) মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেন। সেই মোতাবেক বিজ্ঞপ্তি আকারে আসার পর মঙ্গলবার থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ব্যানার টাঙিয়ে নির্দশনাটি বাস্তবায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, মুখে মাস্ক ছাড়া কোনো যাত্রী রেলওয়ে স্টেশনে ঢুকতে পারবে না। শুধু তাই নয়, মাস্ক পরা না থাকলে টিকিটও কেউ নিতে পারবে না।
বার্তাবাজার/এসজে