প্রতারণার মামলা থেকে খালাস পেলেন এমপি স্বপন

সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ হাসিবুর রহমান স্বপন। একই মামলায় তিনিসহ আরও ২ আসা্মি পেয়েছেন খালাস।

আজ (মঙ্গলবার) দুপুরে শাহজাদপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহীন কনক এ রায় দেন।

মামলায় অপর আসামি ছিলেন শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের মহরার আব্দুর রশিদ।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই ও অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংক্রান্ত প্রতারণার যে অভিযোগ আনা হয়েছে সাক্ষ্য-প্রমাণে তা প্রমাণিত না হওয়ায় বিচারক দুজন আসামিকে খালাস দিয়েছেন।

এ বিষয়ে হাসিবুর রহমান স্বপন এমপি বলেন, এ রায়ের মাধ্যমে সত্যের জয় হলো। আমি কোনো অন্যায় বা জাল স্বাক্ষর করিনি। অন্যায়ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর