ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় বাংলাদেশ কৃষী উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা গেছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।
আজ (মঙ্গলবার) বিকালে কুষ্টিয়ার বিত্তিপাড়ার নিয়ত মোড়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কুষ্টীয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার উপ-পরিদর্শক আবদুর রহমান জানান, কুষ্টিয়া থেকে একটি অ্যাম্বুলেন্স ঝিনাইদহ যাচ্ছিল। কুষ্টিয়ার নিয়ত মোড় এলাকায় আসলে বিএডিসির একটি ট্রাকর সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুত্বর আহত অবস্থায় আরও একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।
বার্তাবাজার/এসজে