ওএসডি হলেন পর্দা করার নোটিশ দেয়ায় আলোচিত হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. আব্দুর রহিম ও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে ন্যাস্ত করেছে সরকার।
আজ (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য ইনস্টিটিটিউটের পরিচালক পদে ডা. তানভীর আহমেদকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
বার্তাবাজার/এসজে