মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩১২ ক্যান বিয়ারের চালান আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এই বিয়ারের চালান আটক করা হয়।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে মোঃ ইমরান হাওলাদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে এই বিয়ার আটক করা হয়। আটক বিয়ারের পরিমাণ ১৩ কেইস বা ৩১২ ক্যান। এই সময় ইমরান হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ইমরান হাওলাদার একজন বড় মাপের মাদক ব্যবসায়ী।মুন্সীগঞ্জের ডিবি ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বিয়ার আটক করতে সক্ষম হয়েছে। আসামি ইমরান হাওলাদার পালিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কেএস/বার্তাবাজার