ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মোহাম্মদ (সা:) ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) শহরের ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ রেখে ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে দোকান মালিক কর্মচারীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে মুসলিম ব্যবসায়ী ও কর্মচারীসহ মুসল্লিরা অংশ গ্রহন করে।

আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে মানববন্ধনে প্রতিবাদ বক্তব্য রাখেন, দোকান মালিক শামছুল হক ভুঁইয়া, সাজ্জাদ পারভেজ, হেফাজত ইসলামের নেতা নুরুজ্জামান বাবলা, ব্যবসায়ী মালিক আদম, সাহেদ হোসেন, রাশেদুল ইসলাম আপেল, রাকিব ইসলাম, সামিউল আলিম প্রমূখ।

মানববন্ধন শেষে রেলঘুন্টি মোড় হতে ব্যানার, ফেস্টুন সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। বক্তারা, ফ্রান্সের সকল পণ্য বয়কটসহ সরকারকে রাষ্ট্রিয়ভাবে ক্ষোভ ও নিন্দা জানানোর আহবান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর