ভারতের আসাম থেকে ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার। গতকাল (সোমবার) আসামের করিমগঞ্জ জেলার সুতারকান্দি ও সিলেটের জকিগঞ্জ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তারা বৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে।
জানা যায়, বিভিন্ন সময় পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে তারা আসাম সীমান্তে ভারতে প্রবেশ করেছিল। রাজ্যের শীবসাগর, কার্বি আলং, ডিমা হাসাও, গুয়াহাটি, কাছার, করিমগঞ্জ, কামরূপ, সোণিতপুর এবং দক্ষিণ সালমারা মানকাচর জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় তাদেরকে আটক করে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে গত ২-৩ বছর ধরে রায়জের বিভিন্ন ডিটেনশোন ক্যাম্পে রাখা হয়েছিল। তবে আসাম সরকার তাদেরকে বিভিন্ন সময়ে রাজ্যে অনুপ্রবেশকারী হিসাবে তকমা দিয়েছেন।
এ বিষয়ে করিম্নগঞ্জ জেলার পুলিশ সুপার মায়াঙ্ক কুমার জানিয়েছেন, ৪২ জন বাংলাদেশির মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৯ জন নারী। ২-৩ বছর আগে তাদের আটক করা হয়। কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও বৈধ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে