সাবেক মন্ত্রী তরিকুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুইল চেয়ার বিতরণ

যশোরে বাংলাদেশ ন্যাশনাল পর্টি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর)বেলা ১২ টায় যশোর জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্নআহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা সভাপতি নুর—উন—নবীসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর