৩০শে নভেম্বরের পর হিমাগারে আলু রাখা যাবে না

আগামী ৩০শে নভেম্বরের পর হিমাগারে আর আলু রাখা যাবে না বলে জানিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি অফিস, হিমাগার মালিক ও আলু চাষীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সময়ের মধ্যে আলু বাজারজাত করতে যেসব পদক্ষেপ নেয়া দরকার, সে অনুযায়ী জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হচ্ছে। কিছু আলু ব্যবসায়ী কাগজের মাধ্যমে হাত বদল করায় তাদের বেশি দামে আলু কিনতে হয়। এজন্য তাদের লোকসান হয়। তবে সরকার নির্ধারিত দামে তাদেরকে আলু বিক্রি করতে হবে।

তিনি আরও বলেন, আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাওয়া হয়। এছাড়া হিমাগার কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের তালিকা চাওয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর