ঝিনাইদহে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ সভা

ঝিনাইদহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং দ্রব্যমূল্য ও বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে প্রশাসন ও সুধিজনদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এসময় বক্তারা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশী টহল বৃদ্ধি, শীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি বাস্তবায়নে এবং বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রন রাখতে নজরদারি বৃদ্ধি সহ প্রশাসনকে জোরালো পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর