নিজ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পুরুষদের টাকনু বা পায়ের গোড়ালির উপর প্যান্ট পরতে হবে আর নারীকর্মীদের হিজাব পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আবদুর রহিম এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে সরিয়ে দিয়ে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে, এ সক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
আবদুর রহিমের জায়গায় জনস্বাস্থ্যের পরিচালক পদে চলতি দায়িত্ব দিয়ে ডা. তানভীর আহমেদ চৌধুরীকে পদায়ন করা হয়েছে।
গত ২৮শে অক্টোবর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আবদুর রহিম এক বিজ্ঞপ্তিতে তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করেন। এরপর তুমুল সমালোচনার মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানো নোটিস পেয়ে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে ক্ষমা চান তিনি। তারপরই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পদ থেকে সরে যেতে হলো আবদুর রহিমকে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে সোহরাওয়ার্দী হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করেন ডা. উত্তর কুমার বড়ুয়া। এরপর অসুদপায় অবলম্বন ও দুর্নীতির জন্য তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তাবাজার/কে.জে.পি