গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সুমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর রাতে ধামরাই পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে ধামরাই পৌর এলাকার বখাটে যুবক সুমন বাইশ বছরের এক গৃহবধুকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিজের ভাড়া ঘরে উঠিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ওই গৃহবধু গতকাল রাতেই ধর্ষণকারী যুবক সুমনকে প্রধান আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আজ (মঙ্গলবার) ভোর রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে।

এব্যাপারে, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আটক ধর্ষণকারী যুবককে আজ (সোমবার) দুপুরে আদালতে প্রেরণ করা হবে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর