শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘মুজিব অ্যাওয়ার্ড-২০২০’ পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান হাফেজ মো. রশিদ আলম।
গত ৩১ অক্টোবর বিকেলে ঢাকাস্থ সেগুন চাইনিজ রেস্তোরায় মুক্তিযােদ্ধা সন্তান ফাউন্ডেশন ও অতীশ দীপঙ্কর স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মো. রশিদ আলমকে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মুজিব শতবর্ষে ‘মুজিব অ্যাওয়ার্ড-২০২০’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত তাঁর হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলােচক ছিলেন ভাষা সৈনিক মােঃ রেজাউল করিম এবং মুক্তিযােদ্ধা লীগ প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মােঃ আবুল হোসেন মানিক।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর তারাপদ ভৌমিক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লােকমান হােসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ ডাক্তার এ এফ এম আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন কবি শাহ আলম চুন্নু।
উল্লেখ্য, বাবা মায়ের ৭ সন্তানের ৫ম মো. রশিদ আলম। ভাইবোনের সকলেই উচ্চশিক্ষিত। হাফেজ মো. রশিদ আলম ছাত্রাবস্থা থেকে লেখালেখি করেন। এ যাবত তাঁর বহু লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। তিনি একজন ভালো বক্তাও।
হাফেজ মো. রশিদ আলম ইতিপূর্বে মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬, ঈশা খাঁ পদক, মাদার বখ্স পদক, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক-২০১৭, মহাত্মা গান্ধী স্বর্ণপদক-২০১৭, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেরা শিক্ষক-২০১৯, জয় বাংলা সেরা শিক্ষক সম্মাননা, জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা এবং মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরােধী তৎপরতায় সম্মাননাসহ বহু পুরস্কার দেশ-বিদেশ থেকে অর্জন করেন। এবারে তিনি মুজিব অ্যাওয়ার্ড-২০২০ এ ভূষিত হলেন।
কর্মজীবনের শুরুতে তিনি দিনাজপুর জিলা স্কুলে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।
আশৈশব মেধাবি এ শিক্ষক বাংলাদেশ বেতার ও ইলেক্ট্রো মিডিয়ায় একজন আলোচক। সাদা মনের মানুষ জনাব মো. রশিদ আলম শিক্ষকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য ও সমাজ সেবামূলক কাজে জড়িত। তিনি ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজ, হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আলঝেইমার সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটি, কওমী মাদরাসা, কেন্দ্রীয় মসজিদ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতাল, ইমাম সমিতি, জাতীয় মুফাসসির পরিষদ, স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনসহ বহু প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।
বার্তাবাজার/অমি