সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার বাংগুড়া এলাকায় বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
তিনি ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। সোমবার রাতে বাংগুড়া গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে বেলকুচি পৌরসভার বাংগুয়া এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই গ্রামের কাঠমিস্ত্রী (১৭) এর বিয়ের আয়োজন চলছিল।
কনে স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। বর ও কনে অপ্রাপ্তবয়স্ক। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বরের পিতা ও কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তাদের ছেলে ও মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মো. হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
বার্তাবাজার/অমি