দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৯ জনের। মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৮৩ জনে। মোট শনাক্ত হলো ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন করোনা রোগী।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন।
বার্তাবাজার/কে.জে.পি