যশোরের অভয়নগর নওয়াপাড়া শহরের স্বাধীনতা চত্বরের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া একটি প্রাইভেটকার থেকে ৪৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। তবে প্রাইভেটকারের ড্রাইভারকে ধরতে পারেনি পুলিশ।
সোমবার(২ নভেম্বর)রাতে কেঁচো খুঁড়তে সাপ বেরনোর এই ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে নূরবাগ স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা দেয় খুলনামুখী বেপরোয়া একটি প্রাইভেটকার যাহার রেজিস্ট্রেশন নাম্বার—(ঢাকা মেট্রো—গ—১২—২৯০৬)। অবস্থা বেগতিক দেখে দুর্ঘটনাস্থলের অদূরে বাইপাস সড়কে কারটি ফেলে চালক পালিয়ে যান।খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ সেখানে গিয়ে কারটি তল্লাশি করেন। তারা কারের পেছনে রাখা দুটি চটের বস্তা থেকে ৪৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। এরপর কারটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃতাজুল ইসলাম বার্তা বাজারকে জানান, স্থানীয়দের সহযোগিতায় কারটি জব্দ করা হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে দুই বস্তাভর্তি ৪৬৩ বোতল ফেনসিডিল।
তিনি আরো জানান,কারটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে । গাড়ির মালিক এবং পালিয়ে যাওয়া চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি