চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জায়গায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে আরো ১০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের পরিচালিত উচ্ছেদ অভিযানে নগরীর নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত পরিচালিত উচ্ছেদ অভিযানে ১০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কথা জানান বন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বারৈ।
তিনি জানান, বন্দরের জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে । এর আগে গতকাল সোমবারও দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে পরিচালিত আরো উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ ২০ জন শ্রমিক ও ১৫ জন আনসার সদস্য।
বার্তাবাজার/কে.জে.পি