৪ দফা দাবিতে রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৪ দফা দাবিতে রাজধানীর মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকেই ধীরে ধীরে জড়ো হয়ে সড়কে নেমে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. করোনা মহামারিতে প্রুফ না নেওয়া।
২.অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা।
৩.স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা।
৪. কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া।

সড়ক অবরোধ করায় আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর