মানবতাবিরোধী অপরাধ মামলার আরেক আসামির মৃত্যু

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার কক্সবাজারের সালামত উল্লাহ খান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বিষয়টি নিশ্চিত করেন।

তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়েছিল বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে, ২০১৮ সালে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর গত ২৯ অক্টোবর আবারো ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন। আজ ওই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর