রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬১

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত বলে দাবি করেছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, অভিযানে সাত হাজার ১৮৫ পিস ইয়াবা, ৭২ গ্রাম হেরোইন, ২০ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল ও ৬০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর