করোনা কারণে গণপরিবহন এড়িয়ে নিরাপদ চলাচলে সতর্ক হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেশ দাপটে চলছে বাংলাদেশের বাইসাইকেল। গেল ৪ মাসে এ খাতের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩.১১ শতাংশ। এমন চিত্র উঠে এসেছে সোমবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র দেয়া হাল-নাগাদ তথ্যে।
সংস্থাটির পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৪ মাস-জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাইসাইকেল থেকে রপ্তানি আয় এসেছে ৪ কোটি ২ লাখ ডলার। গত বছর একই সময়ে উদীয়মান এই খাত থেকে আয় এসেছিল ৩ কোটি ২ লাখ ডলার। এ সময়ে, বাইসাইকেল রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ কোটি ১২ লাখ ডলার। সেই হিসাবে এখাতের আয় লক্ষ্যমাত্রার চেয়েও ২৮.৬৮ শতাংশ বেশি।
চলতি অর্থবছর (২০২০-২১) বাইসাইকেল থেকে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি মার্কিন ডলার। গেল অর্থবছরে এখাতের আয় ছিল ৮ কোটি ২৮ লাখ ডলার।
বার্তাবাজার/কে.জে.পি