বগুড়ার ধুনটে মোটরসাইকেল চালানোর সময় ভাঙাচোরা সড়কের গর্তে পড়ে আব্দুল সালাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য
জানা গেছে, আব্দুল ছালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে একই এলাকার বিলকাজুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামের সেতুর কাছে পৌঁছালে ভাঙাচোরা পাকা সড়কের গর্তে মোটরসাইকেলসহ উল্টে পড়ে যান তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুল সালাম মৃত্যুবরণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের মৃতদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।
বার্তাবাজার/অমি