সাভার পৌর এলাকায় বরকত উল্লাহ নামের (৩৩) এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্য বরকত উল্লাহর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বরকত উল্লাহকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও বলেছে, পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ বরকত উল্লাহর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই পুলিশ সদস্য খাগড়াছড়ি পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস আই হামিদ জানান, ‘কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
বার্তাবাজার/অমি