আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

লাইন সংস্কার কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর কদমতলী ডিআরএস থেকে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল, দেলপাড়া, ভুঁইগর ও সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহক এই ৮ ঘণ্টা গ্যাস পাবেন না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর