শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী মুনিরুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে ওসিকে সম্মাননা

করোনা কালীন সময়ে মাগুরার শ্রীপুর উপজেলায় জনতার চোখে মানবিক পুলিশিং ও সফল করোনা যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ কে শহীদ বুদ্ধিজীবী মুনিরুজ্জামান স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

ছবি: বার্তা বাজার

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র হাতে এ উপহার তুলে দেন শহীদ বুদ্ধিজীবী মুনিরুজ্জামান স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক তাছিন জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মিরাজ আহমেদ।

আয়োজকরা জানান- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ২৫মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান শহীদ মুনিরুজ্জামান ও তার পরিবারের ৪জন সদস্যকে গুলি করে হত্যা করে পাকিস্থানি হানাদার বাহিনী।

তার স্মরণে পরিবার ও এলাকাবাসি একটি পাঠাগার স্থাপন করেছে। যেখান থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পর্যায়ক্রমে সম্মান জানানো হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর